তোমাকে অভিবাদন বসন্ত
তোমাকে অভিবাদন বসন্ত, তোমাকে অভিবাদন
তোমার প্রতিক্ষায়—
হিম পবনের শেষ দুয়ারে প্রহর গুনছে কবি, মুকুলিত কথারা আজ তোমাকে খুঁজছে।
তোমার পদধ্বনিতে নেচে উঠেছে ফাল্গুনী হাওয়া
তোমাকে অভিবাদন বসন্ত—
তোমার আগমনে নব প্রেমে প্রস্ফুটিত হয়েছে
পলাশ, শিমুল, মল্লিকা আর ডালিয়ার কুড়ি।
হলদে খয়েরী পাতার দির্ঘশ্বাস উবে দিয়ে
তুমি এলে নব পল্লবের নব জয়োধ্বনি নিয়ে।
তোমাকে অভিবাদন বসন্ত—
বহুদিন কুয়াশার আঙিনায় বিরহী শিশিরে
সিক্ত ছিলো যে তৃণ,
এই ফাগুনের পূর্ণিমার আলোকে
নাচে গানে তুমি করিলে ধরিত্রীকে পূর্ণ।
তোমাকে অভিবাদন বসন্ত —
প্রভাতের আবির আভায় তোমার আগমন
আগুন ঝড়া ফাগুন বেলায় তুমি মুছে দিও
সব কষ্ট সব গ্লাণি, উড়িয়ে নিয়ো দুঃখগুলো,
পৃথিবীময় হোক তোমার সুখের জাগরণ।
তোমাকে অভিবাদন বসন্ত, তোমাকে অভিবাদন।


