শনিবার, মে ১৬, ২০২৬

এম আর লিটনের কবিতা

বঙ্গবন্ধু

তোমার জন্ম না হলে বাংলায়
পেতাম না এ স্বাধীনতা।
বলতে পারতাম না কোনদিন
এই মাতৃভাষায় কথা।

শাসকেরা শোষণ করে নিত
এ বাংলাদেশের প্রাণ।
তোমার জন্য পেলাম ফিরে
বাঙালি জাতির মান।

তোমার এই অবদানের কথা
থাকবে মনে চিরদিন।
তোমাকে কখন ভুলবো না বন্ধু
শোধ হবে না সেই ঋণ।

লেখক পরিচিতি

এম আর লিটন
এম আর লিটন
তরুন কবি ও সংগঠক ৷ সম্পাদক ও অনলাইন এক্টিটিভিস্ট ৷ ব্যস্ততার মাঝেও লিখে চলেছেন অবিরত ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা