নীল আকাশে নীলিমাকে খুঁজে
এক.
না আমার কোন কষ্ট নেই
সব কষ্ট তোমাকে দিচ্ছি
তুমি বরাবরি বলেছো
মাঝে মধ্যে আমাকে মনে পড়ে
তোমার ভীষণ কষ্ট হয় ৷
দুই.
কিন্তু আমি বলিনি কিছু
কখনো রোদ,বৃষ্টি, ঝড়
নিঃসঙ্গ পায়রা একাকীত্ব
নীল আকাশে নীলিমাকে খুঁজে
আর যন্ত্রণায় ছটফট করে ৷


