বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

আব্দুস সাত্তারের কবিতা

এসো করি শান্তিবৃক্ষ চাষ

গভীর উৎকর্ণ ছিলো আমার শ্রবণ
শুনে নেব মানুষের সত্য উচ্চারণ,
প্রতিদিন পৃথিবীকে সাজাতে সুন্দরে
মহৎ কামনা ছিলো নিভৃতে অন্তরে ।

প্রগাঢ় প্রত্যয়ে নিরন্তর চেয়েছি ধ্রুপদী বেহাগ
উদ্যত ফনা তুলে গরল ঢেলেছে কালনাগ;
এসো পরিশুদ্ধ হই, দূর করি এসো
সযতনে এসো করি শান্তি বৃক্ষ চাষ ।

লেখক পরিচিতি

আব্দুস সাত্তার
আব্দুস সাত্তার
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার অন্তর্গত পয়লা গ্রামে ১৯৬২ সালে ১৯ অক্টোবর জন্মগ্রহণ করেন।পেশাগত জীবনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, কর্মজীবনের পাশাপাশি সাহিত্যচর্চায় ব্রত রয়েছেন। তার একক ২ টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। মহান বিজয় দিবসের ৪০ বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘কাব্য সাহিত্যে’ উত্তর বাঙলা বিজয় দিবস পদক ১৪১৮ তে ভূষিত হয়েছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা