রবিবার, আগস্ট ১৬, ২০২৬

আব্দুস সাত্তারের কবিতা

মঙ্গল আলোকে হোক শুভ উৎসব

স্বাধীনতা পেয়েছি, স্বাদ তার পাইনি
এ রকম স্বাধীনতা আমরা তো চাইনি
চেয়েছিলাম নিরঙ্কুশ সত্যের জয়
চেয়েছিলাম চিত্তাকাশ দীপ্তালোকময়
চেয়েছিলাম বাংলার বাঙ্গালির জয়
চেয়েছিলাম অসত্যের চির পরাজয়
আমাদের সে স্বপ্ন পরাভূত আজ
যারা যতো ধড়িবাজ, তারা মহারাজ
লজ্জায় ম্লান হয় নীতি-মানবতা
আমরা কি চেয়েছিলাম এই স্বাধীনতা ?
অরুন আলোয় এসো হে তরুণ-দল
দূর করি মন থেকে দ্বেষ-হলাহল
সজীব সুবাসে করি সুরভিত সব
মঙ্গল আলোকে হোক শুভ উৎসব।

লেখক পরিচিতি

আব্দুস সাত্তার
আব্দুস সাত্তার
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার অন্তর্গত পয়লা গ্রামে ১৯৬২ সালে ১৯ অক্টোবর জন্মগ্রহণ করেন।পেশাগত জীবনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, কর্মজীবনের পাশাপাশি সাহিত্যচর্চায় ব্রত রয়েছেন। তার একক ২ টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। মহান বিজয় দিবসের ৪০ বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘কাব্য সাহিত্যে’ উত্তর বাঙলা বিজয় দিবস পদক ১৪১৮ তে ভূষিত হয়েছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা