মায়ের কথা
জন্ম দিল যে আমারে দু:খ নিল কেরে,
যার জন্য করছি বরাই মাথা উঁচু করে।
ত্রিভুবনে মেতে আছি তার কথা ভুলে,
সময় থাকতে বুঝেনা কেউ বুঝে সময় গেলে।
মা…মা….বলে কত ডাকি বুঝিনি মা’য়ের ভাষা,
আমার ভালো সব খানেতে এইত তারই আশা।
নিজের কথা ভাবেনা সে ভাবে আমার কথা,
আমি ব্যথা পেলে যেন তিনিও পান ব্যথা।
তাঁরই জন্য বেচে আছি ভাবিনা’কো একবার,
নতুন জগত পেয়ে নেই তারই নাম শতবার।
আমার কথাই বড় থাকে, সে নয় কিছু তখন,
হঠাৎ করে সবার মাঝে কিছু কম পাই যখন।
সারাজীবন বুঝলাম শুধু নিজের ভালো বুঝটা,
তার বুঝটাও বুঝতাম, যদি ভাবতাম আমার শুরুটা।


