আজও বাঁচি
সেদিনের পঙ্কজ ভরা বিল
বরষায় আজো খুঁজে অন্তমিল,
কদমের সুরভী ঘ্রাণ
বহমান আজো প্রেমের বান ৷
সে যদি আসে ফিরে
স্বপ্নেরা তাই ডেকে যায়
হৃদয়ের নির্জন নীড়ে,
স্মৃতিগুলি নিশ্চুপ রয় স্মৃতি ঘিরে
ভালোবাসা এখনো কথা কয়
বেলি-দোপাটির ভেজা ভোরে,
হিয়ার মাঝে দুরাশা
তবুও হৃদয়-তবু আশা
বরষার কান্না খোঁজে—লীন ভাষা ৷
দু’হাতে পদ্ম রেখে
একদিন সে বলেছিল
‘আকাশটা নীল-আকাশের মতো’
আর আমি বলেছিলাম
প্রতিদিন প্রেম—প্রতিদিন বিরহ
এমনি করে আজো বাঁচি অহরহ ৷
সত্যি আকাশটা আকাশের মত নীল-
প্রেমটাও
শুধু পড়ে থাকে অন্তমিল ৷


