আমার অবনী
কাঁশফুলের কন্যা তুমি,
আছো হৃদয় মাঝে?
নয়ন ভরে দেখি তোমায়
সকাল বিকাল সাঁঝে।
কাঁশফুলের কন্যা তুমি,
যেওনা নাকো দুরে?
অভিমান আর রোষে
নির্ভেজাল অনুভূতি পুড়ে।।
কাঁশফুলের কন্যা তুমি,
মৃদু সমীরে দোল খাও
কিসের অভিমানে যাতনায়?
অহর্নিশ তুমি সুখ পাও।
কাঁশফুলের কন্যা তুমি,
নষ্ট করোনা সহসা লাবনী?
জানি তুমি জিতে যাবে
হেরে যাবে আমার অবনী।


