খুঁজেছি তোমায়
আমি খুঁজেছি তোমায়
সন্ধ্যা আকাশের,
তারাদের মাঝে।
আর খুঁজেছি,
ভোরের শিশির মিশ্রিত
কাননে সদ্য ফোটা সুবাসিত পুস্পের ঘ্রানে
সেখানেও খুঁজে পাইনি তোমায় অবেলায়।
বোটানিক্যাল গার্ডেন,
রমনা পার্ক
চাইনিজ রেস্টুরেন্ট ,
নাটক, থিয়েটার
সিনেমা হল
এমন কি খেলার মাঠে
তোমাকে খুঁজেছি
কিন্তু কোথাও তোমাকে
খুঁজে পাইনি অদ্যাবদি।
ক্লান্ত আর অশান্ত মননে
আপন নীড়ে ফিরছিলাম আনমনে,
ঠিক তখনি হঠাৎ
সোনালী এক বিকেল বেলা
একাকী ব্যাংকের বুথে,
খুঁজে পেলাম তোমাকে।


