শনিবার, মে ১৬, ২০২৬

মুজিব: একটি জাতির রূপকার,নতুন প্রজম্মের জন্য অনন্য ইতিহাস

মুজিব: একটি জাতির রূপকার হলো শ্যাম বেনেগল পরিচালিত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত একটি বাংলা ভাষার জীবনীসংক্রান্ত চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে আরিফিন শুভ বঙ্গবন্ধু নামে খ্যাত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন, যাকে ১৯৭৫-এর অভ্যুত্থানের সময় সপরিবারে হত্যা করা হয়

মুজিব: একটি জাতির রূপকার
পলিমাটি

চলচ্চিত্রের পোস্টার
পরিচালক শ্যাম বেনেগল
চিত্রনাট্যকার
শ্রেষ্ঠাংশে
সুরকার শান্তনু মৈত্র
চিত্রগ্রাহক আকাশদীপ পাণ্ডে
প্রযোজনা
কোম্পানি
পরিবেশক জাজ মাল্টিমিডিয়া
মুক্তি
  • ১৩ অক্টোবর ২০২৩ (বাংলাদেশ)
  • ২৭ অক্টোবর ২০২৩ (ভারত)
দৈর্ঘ্য ১৭৮ মিনিট
দেশ বাংলাদেশ
ভারত
ভাষা বাংলা
হিন্দি
নির্মাণব্যয় ৳৮৩ কোটি

মুজিববর্ষ উপলক্ষে এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।এই চলচ্চিত্রের নির্মাণ ব্যয় ৮৩ কোটি টাকা। বাংলাদেশ মোট অর্থের ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি টাকা দিয়েছে। আরিফিন শুভনুসরাত ইমরোজ তিশা ও জায়েদ খান চলচ্চিত্রে অভিনয়ের জন্য মাত্র ৳১ পারিশ্রমিক হিসেবে নিয়েছেন। চলচ্চিত্রটির প্রযোজনা ১৮ মার্চ ২০২০ তারিখে তথা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর পরের দিন শুরু হওয়ার কথা ছিলো।কিন্তু কোভিড-১৯ মহামারীর ফলে চলচ্চিত্রের কাজে দেরি হয়।

চলচ্চিত্রটির মূল চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে বাংলাদেশীদের মাঝে প্রচুর আগ্রহ লক্ষ্য করা যায়। কেউ কেউ প্রধান চরিত্রে অমিতাভ বচ্চননওয়াজুদ্দীন সিদ্দিকীবোমান ইরানিআদিল হুসেইনপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়পীযুষ বন্দ্যোপাধ্যায় ও তারিক আনাম খানের নাম প্রস্তাব করে। অনেক নেটিজেন কিছু অভিনেতাদের ছবি সম্পাদনা করে তাদের চেহারায় বঙ্গবন্ধুর মতো চুল ও গোঁফ বসিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে।

শ্যাম বেনেগল জানিয়েছেন যে এই চলচ্চিত্র পরিচালনার সুযোগ পেয়ে তিনি আনন্দিত, ভারতের বন্ধু হিসেবে তিনি বঙ্গবন্ধুর প্রশংসাও করেন।চলচ্চিত্রটির ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচক ছিলেন। শ্যাম বেনেগল পরিচালিত চলচ্চিত্রের ব্যাপারে তিনি আশা করেন যে এটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

এর শিল্প নির্দেশক নীতিশ রায়। পিয়া বেনেগল চলচ্চিত্রের পোশাক পরিচালনার দায়িত্বে। দয়াল নিহালনি হলেন এর সহকারী পরিচালক। এর চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদিএর নির্বাহী প্রযোজক হলো নুজহাত ইয়াসমিন। এর লাইন ডিরেক্টর মোহাম্মদ হোসেন জেমি। এর সংলাপ লেখক, তত্ত্বাবধায়ক ও কোচের নাম সাধনা আহমেদ। এর কাস্টিং পরিচালক শ্যাম রাওয়াত ও বাহারউদ্দিন খেলন।

(উইকিপিডিয়া হতে সংগৃহিত)

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা