শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

সুশান্ত হালদারের কবিতা

অসঙ্গতি

প্রতিদিন ঘুম থেকে উঠেই দেখি
আলোহীন ঘর
টিকটিকির বিরামহীন লেজ নাড়ানো কণ্ঠস্বর
আলস্য জড়ানো সকাল, আর
নব্য বিবাহিত দম্পতির ঘষামাজা মুখশ্রী
যাদের দেখলেই মনে হয়
নষ্ট বীর্যে নষ্ট আজ যিশু খ্রীষ্টের পৃথিবী

তোমরা যারা দুধেল করেছ কোমর ভাঙা বসতি
তাদের অত্যুজ্জ্বল ঘরে পানাহারের আরব্য রজনী
যেখানে অশ্বলিঙ্গে বাঁধা থাকে আফ্রিকান কৃষ্ণাঙ্গ নারী
যাদের ভাবলেশহীন মুখে নিরব প্রতিবাদের কঠোর হুঁশিয়ারি

প্রতিদিন ঘুম থেকে উঠেই দেখি
সারমেয় জীবনে বাস্তবের বিশাল অসঙ্গতি
যার অধিকাংশ স্থান জুড়েই ধ্বংসপ্রাপ্ত রোম নগরী!

লেখক পরিচিতি

সুশান্ত হালদার
সুশান্ত হালদার
সুশান্ত হালদার ১০ জানুয়ারি ১৯৭৪ খ্রীস্টাব্দে মানিকগঞ্জ জেলাধীন হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়নের সুতালড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। দেশ মাটি মানুষ আর ঘুণেধরা সমাজের অসঙ্গতিই তার লেখার উপজীব্য বিষয়। তিনি পেশায় একজন সরকারি চাকুরীজীবি। বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ই.পি.আই) পদে কর্মরত আছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা