‘শুভেচ্ছা: পলিমাটি’
ষড়ঋতুর দেশটি মোদের
প্রকৃতির অপার খেলা,
গ্রাম বাংলার বৈচিত্র আর
পার্বণের ঐ মেলা।
হরেক রকম পিঠাপুলি
নবান্ন উৎসবে,
জারি সারি ভাটিয়ালি
বাহারি গানের সাজে।
ঐতিহ্য আর সংস্কৃতির
অপার এক ভূমি,
শস্য ভরা মাঠ জুড়ানো
উর্বরতার জমি।
বাংলাদেশ নয়তো শুধু
একটি দেশের নাম,
কৃষ্টি আর সংস্কৃতির
জীবন্ত এক প্রাণ।
লেখক কবির মেলবন্ধন
তুলির রঙ্গে আঁকা,
এভাবেই যুগ-যুগান্তরে
সমৃদ্ধ সাহিত্যের পাতা।
বিশ্বের কাছে ধরতে তুলে
সংস্কৃতির এই বুলি,
পলিমাটি সাহিত্য পত্রিকা
ফুটন্ত এক শিল্পকলি।
২ বছরে আজ পলিমাটি
করলো পদার্পণ,
পাশে থেকেই চলবো সবাই
ভরবে পাঠক মন।


