মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

সুশান্ত হালদারের কবিতা

বেসামাল

তোমাকে যখন দেখি
সব এলোমেলো, যেন
চিনির দামে ভোক্তা বেসামাল

তোমাকে যখন দেখি
পরাণের চাতাল ছুঁয়ে খরতাপে বৈশাখ, যেন
ভয়ংকর মোখার মুখোমুখি রৌদ্রোজ্জ্বল সকাল

তোমাকে যখন দেখি
আমি নিজেই বেসামাল, যেন
কবিতার অক্ষর বিন্যাসে ব্যাকরণ নাজেহাল

তোমাকে যখন দেখি
দিগবিদিক হারিয়ে শূন্যে করি অভিযান, যেন
গাছের পা কেটে বানিয়েছি হন্তারক এক কুড়াল

তোমাকে যখন দেখি
পঞ্চ ইন্দ্রিয়ে সেক্সোফোনের কী নিদারুণ ঝংকার, যেন
রিক্ত হস্তে কফিন বন্দি যুদ্ধজয়ী আলেকজান্ডার!

লেখক পরিচিতি

সুশান্ত হালদার
সুশান্ত হালদার
সুশান্ত হালদার ১০ জানুয়ারি ১৯৭৪ খ্রীস্টাব্দে মানিকগঞ্জ জেলাধীন হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়নের সুতালড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। দেশ মাটি মানুষ আর ঘুণেধরা সমাজের অসঙ্গতিই তার লেখার উপজীব্য বিষয়। তিনি পেশায় একজন সরকারি চাকুরীজীবি। বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ই.পি.আই) পদে কর্মরত আছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা