শনিবার, এপ্রিল ১১, ২০২৬

শুভাশিস গোস্বামীর কবিতা

মানবতা

মানবতা আজ কোথায় হারালো
করছো ঘৃণ্য কাজ,
মানুষ হয়ে মারছো মানুষ
ভঙ্গুর এ সমাজ।

নারী-শিশুর বিক্ষত দেহ
একি আজ হাহাকার,
সন্তান খুন হয় মা’য়ের হাতে
নিরাপদ কোল তবে কার !

সন্তানের হাতে জীবন যে যায়
জন্মদাতা বাবা-মার,
মাদকের জালে বিপন্ন জীবন
হচ্ছে ক্ষতিটা কার ?

ধর্ম নিয়ে উগ্রতায় যারা
মেতেছো ধ্বংসের খেলায়,
নিজ ধর্মও হচ্ছে না পালন
পাপী তুমি শেষ বেলায়।

তুচ্ছ কথায় ঝগড়া বাঁধাও
আপন ভাইয়ে ভাই,
একটুকু যে ধৈর্য্য ধরার
সময়টাও কারো নাই।

টাকার কাছে হয়েছো গোলাম
নীতি বিসর্জনে,
অবৈধ পথে যে টাকা কামালে
কি সুখ আছে মনে ?

মনুষ্যত্ব হারিয়ে ফেললে
আর নও তুমি মানুষ,
সময় থাকতে এখনি তবে
ফেরাও তোমার হুশ।

জ্ঞানের আলোর পূর্ণতা নাও
সুশিক্ষার হোক বোধদয়,
জাগ্রত করো বিবেক তোমার
মানবতার হোক জয়।

লেখক পরিচিতি

শুভাশিস গোস্বামী
শুভাশিস গোস্বামী
জন্ম: ১৬ ই মার্চ, ১৯৮৮ ৷ পিতা : নগেন্দ্র কুমার গোস্বামী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা: নমিতা গোস্বামী, গৃহিণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ৷ বর্তমানে একটি বেসরকারি সংস্থায় নগর পরিকল্পনাবিদ হিসেবে কর্মরত আছেন। লিখেন কবিতা ও গল্প। জড়িত আছেন শিল্প,সাহিত্য ও সংস্কৃত বিষয়ক পত্রিকা 'পলিমাটি' ও অন্তরঙ্গ সাহিত্য পরিষদ এর সাথে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা