শনিবার, মে ১৬, ২০২৬

দেলোয়ার রহমান খানের কবিতা

জীবনের এই-ই পারে ওই-ই পারে,

জীবনের এই-ই পারে ওই-ই পারে ক্ষনস্থায়ী কাল
আসা-যাওয়া কর্মের চাষাবাদ করে সু-ফসল ফলা
কর্মের বিচারে বিচার হবে কর্ম গুনে পুরষ্কার
দেহের বিচার এই-ই পারে,আত্নার বিচার ওই-ই পারে
মধ্যে খানে বিরাজমান অনন্তকাল
হাওয়ায় আসা হাওয়ায় যাওয়া হাওয়ার মধ্যে বসবাস
পাখি উড়ে গেলে শুন্য খাঁচায় নেইকো দাস
দেহে থাকিতে এত টুকো প্রান চুকে নাও হিসেব নিকেশ
হিংসা,নিন্দা,বড়াই, বুজুর্গি,কাম, ক্রোধ
দেহের পাঁচটি রিপুকে করো বধ
এই-ই পারের কর্ম ওই-ই পারে বিচার
মধ্যে খানে বিরাজমান অনন্তকাল
জীবন মরনের সন্ধিক্ষণে কাল ক্ষেপন
আসা-যাওয়া, জন্ম-মৃত্যু, সুখ-দুঃখ মিছে মায়া খেলা
যারা করেছে এইসব জয়,তাদের নেই ভয় ক্ষয়,
সৃষ্টিকর্তা,মানুষ,মানবতা,সুন্দর এর চেয়ে বড় সত্যি কি?
পৃথিবী হচ্ছে প্রানী কূলের অস্হায়ী আবাস ভূমি
নিজের একা করে ভাবাবার কোন সুযোগ নেই
পূথিবী আমার তোমার সবার সুন্দর করে সাজাবার
কর্ম দোষে বিলুপ্তি না হয় যেন প্রানী কূল।
আধুনিক সুন্দর পৃথিবী গড়ার মানব জাতীর চির প্রত্যয় ও অঙ্গীকার।

লেখক পরিচিতি

দেলোয়ার রহমান খান
দেলোয়ার রহমান খান
দেলোয়ার রহমান খান,১৯৭৩ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঘিওরে জন্মগ্রহণ করেন ৷ পিতামৃত: সিকিম আলী খান, মাতা : অজিফা বেগম ৷ শিক্ষাগত যোগ্যতা: এম.এ(বাংলা); পেশা : কলেজ শিক্ষক ৷ প্রকাশিত কাব্যগ্রন্থ ২৫টি (যৌথ) ৷ কবিতা,গল্প,নাটক,প্রবন্ধ লেখার পাশাপাশি লালনগীতি চর্চা করেন ৷ পদক প্রাপ্তি ১৫টি ।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা