বাংলাদেশ
একাত্তরের নয়টি মাস
যুদ্ধে সারা দেশ,
লক্ষ প্রাণের বিনিময়ে
পেলাম স্বাধীন দেশ।
লাল সবুজের পতাকা আজি
উড়ছে আকাশ পানে,
বিশ্ব মানচিত্রে জন্মালো দেশ এক
বাংলাদেশ নামে।
বীর শহীদদের রক্তে ভেজা
পাওয়া স্বাধীন ভূমি,
চোখ দুটো যায় জলে ভিজে
ইতিহাস যখন শুনি।
পাকিস্তানের হায়েনারা
কতো প্রাণ করলো শেষ,
বীর বাঙ্গালির প্রতিরোধে
হার মেনে- ছাড়লো দেশ।
বাংলাদেশ পেলাম মোরা
যাদের ত্যাগ-অবদানে,
গভীর চিত্তে স্মরণ করি
বিনম্র সম্মানে।
ধন্য দেশ গর্বিত জাতি
আপনাদেরই জন্য,
বাংলাদেশের চলার পথে
স্মরণে অগ্রগণ্য।
বীর শহীদেরা দিয়েছে মোদের
স্বাধীন দেশ আজ,
দেশটাকে এগিয়ে নিতে
করতে হবে সবার কাজ।
অন্যায়কে প্রতিহতের
দিয়েছে তারা দীক্ষা,
স্বাধীনতা রক্ষা করার
কঠিনতম শিক্ষা।
বাংলা আমার অন্তরেতে
বাংলা আমার দেশ,
লাল সবুজের গৌরবে গাঁথা
সোনার বাংলাদেশ।


