নববর্ষ
নতুনে সেজেছে প্রকৃতি
সেজেছে বৃক্ষরাজি,
পুরাতন গ্লানি বেদনা
মুছে ফেলো আজি ৷
মন খারাপ ? না না—
আজ তা, কেন ?
চারিদিকে বইছে
খুশির জোয়ার যেন।
বৈশাখকে বরণের জন্য
নানা বাদ্য বাজে,
আনন্দে নাচে ছেলে বুড়ো
রঙ বেরঙয়ের সাজে ৷
হাসি খুশিতে ভরে ওঠে
কচিকাঁচার মুখ,
বৈশাখের আগমনে বঙ্গে
জাগে একরত্তি সুখ।


