মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পারিজাত দেবনাথের কবিতা

দ্বিতীয় বর্ষ পদার্পণ

দ্বিতীয় বর্ষে পলিমাটি শিল্প সাহিত্যের পত্রিকা,
পত্রিকায় পাঠক হৃদয়ে জুড়ে ফুটুক প্রীতি চিহ্ন।

জলপ্রস্থ সময়ে হৃদয় ভরা বর্ষপূর্তির কবিতা,
সাহিত্য পত্রিকাটি সকলের জন্য মুখ খোলা।

পত্রিকাটিতে যেন সাহিত্যের রস বৃদ্ধি পায় সদা,
সৃষ্টিশীল তুলিতে রংমঞ্চে চিত্রিত হয়ে মৃদুভাষা।

পাঠকেরা আসে নিয়ে সূর্য আকাশে দূর হতে,
কবিতার ফুল ফোটায় যেন নতুন সৃষ্টির পথে।

শব্দের জালে ধরা আধার জয়ে আলোর হাসি,
চিত্রক আলোয় হয়ে উঠুক স্বপ্নজয় রাশি রাশি।

পত্রিকা সম্পাদক,লেখক,সহকারী ও শুভাকাঙ্খী
সকলে সৃষ্টিশীল ভাবনায় লিখুক নতুন মহাকাব্য ৷

সুখের হাসি, শান্তির বন্ধু, কবিতার সুকুমার স্নেহ,
আপনাদের জীবন উজ্জ্বল আলোয় হোক মঙ্গল ৷

প্রত্যেক মুহুর্তে, পলিমাটির সৃজনশীল ভাবনায়,
হৃদয়ের তপ্ত খরা দূর করে,সজীবতার বৃষ্টি পায়।

দ্বিতীয় বর্ষে প্রিয় পত্রিকা, সাহিত্য জাগুক হৃদয়ে
সুখে-দুঃখে, আনন্দ-বিরহে তুমি থাকবে মনে সর্বত্র ৷

প্রতিটি শব্দ নিয়ে ধন্যবাদ জানাচ্ছি, প্রিয় পত্রিকা,
এমন সুখেরই দিনে, দ্বিতীয় বর্ষ পদার্পণ উপলক্ষ্য ৷

লেখক পরিচিতি

পারিজাত দেবনাথ
পারিজাত দেবনাথ
জন্ম মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়ায় ৷ সেখানেই বেড়ে ওঠা ৷ রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ৷ পড়তে ভালোবাসেন ৷ নিতান্ত শখ করেই লেখালেখি করেন ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা