চাঁদের কথা
পূর্ণিমাময় রাতে
পূর্ণ চন্দ্রের দেখা পাবো
আকাশ তারার সাথে ।
সবুজ ঘাসে দোল খাবে
বিস্তীর্ণ মাঠে
স্নিগ্ধ জোৎস্না রাতে ।
আকাশ ভরা তারার মেলা
এককোণে হাসি মুখে
চন্দ্র উঠবে মেতে ।
দেখবো কিছু বিহঙ্গ উড়ে
যাচ্ছে নিজ নিড়ে
সন্ধ্যাবেলা আটকে ছিল
নাম না জানা ভিড়ে ।
গাছের ডালের ফাঁক দিয়ে
উঠেছে চাঁদ উঁকি দিয়ে
বলে আমায় চুপিচুপি
স্নিগ্ধতা মোর তোমায় দিলাম
কবিতা লেখো দেখি।
তাই শুনে আমি মুচকি হেসে
কাগজ কলম নিয়ে এসে
চন্দ্রসম্মুখে হাজির হয়ে
লিখছি খুবই ভালোবেসে।
চাঁদ কেনো তুমি স্নিগ্ধদৃষ্টি
আমাকে ঢেলে দাও?
সাহস থাকে প্লাবন বানাও
স্নিগ্ধ আলোর ঝর্ণা ছড়াও
মনের তমসা অনলে পুড়িয়ে
বারিধি বানাও,তটিনী বানাও ।
সুধাংশু তুমি, হিমাংশু তুমি
শশাঙ্ক তুমি, শশধর তুমি
আরো কতশত নাম।
তুমি কী পারো না চাঁদনি রাতে
সকল স্নিগ্ধ আলোর সাথে
তিমির তমসা দূর।
তোমার স্নিগ্ধতা আমায় মুগ্ধ করেছে
হারিয়ে যেও না সুর।


