বর্ষ
বর্ষ নতুন,
হর্ষ নতুন,
জীবনের উৎকর্ষ নতুন।
নতুন স্বপন,
নতুন স্পন্দন,
জীবনের নতুন আয়োজন।
নতুন আশা,
নতুন রাস্তা,
জীবনের নতুন পথ চলা।
গান নতুন,
প্রেম নতুন,
জীবনের রীতি নতুন,
জীবনের নীতি নতুন,
জীবনের জয় নতুন!
***
কবি পরিচিতি:
হিন্দি সাহিত্যের অন্যতম প্রধান কবি হরিবংশ রাই বচ্চন। কবির জন্ম ২৭ নভেম্বর, ১৯০৭ উত্তর প্রদেশে। তিনি ২০’র দশকের প্রথম দিকে হিন্দি সাহিত্যের নতুন কবিতা সাহিত্য আন্দোলনের (রোমান্টিক ধারা) একজন সুপরিচিত কবি। ১৯৭৬ সালে ভারত সরকার তাঁকে সাহিত্যে অসামান্য অবদানের জন্য ‘পদ্মভূষণ’এ সম্মানিত করেন। তাঁর কাব্য সাম্রাজ্য আসলে অনেক বিরাট। এ যেন নিঃসীম এক মহা সমুদ্র! তাঁর কবিতার সাথে পরিচিত হবার পর আমার মনে হয়েছে, তিনি যেন কবিতা লেখার জন্যেই জন্মেছেন! মানবতা, প্রেম, প্রকৃতি, মেহনতি মানুষের জীবন সংগ্রাম ইত্যাদি নানান বিষয় ঘুরে ফিরে এসেছে তাঁর কবিতায়। কবি’র সম্পর্কে একটি ব্যক্তিগত তথ্য, নির্ঘাত মোটামুটি সকলেরই জানা তারপরও এক লাইনে না বললেই নয়, তা হলো তিনি বিখ্যাত ভারতীয় চলচিত্র অভিনেতা অমিতাভ বচ্চনের পিতা। ১৮ জানুয়ারী, ২০০৩ সালে মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন কবি হরিবংশ রাই বচ্চন।


