পনেরো আগস্ট
এসেছে পরম্পরায় পনেরো আগস্ট হারানো শোকের বেদনায়- হারিয়েছি শেখ মুজিব,কামাল, রাসেল
আমারই সোনার বাংলায়।
আমি আপন মনে সব সইতে পারি
আমার জননী জন্ম ভূমিতে- ছোট্ট রাসেল,শেখ মুজিব হারানোর বেদনা হৃদয় আমার পারেনা সইতে।
আগস্ট তোমার আগমনে আসে শোক
আমার সোনার বাংলা ভূমিতে- হারানো আর্তনাদের বিষাদী ঐ ধ্বণিতে
হৃদয় ব্যাকুল মর্মে মর্মেতে !
আগস্ট তুমি ফিরে যাও চলে যাও চিরতরে
পারিনা শোক সইতে হৃদয়ে-
শেখ মুজিব হারানোর বেদনায় আজও কাঁদি নীরবে বসে।
আগস্টে একদল নরপশু এসে গোপনে
শেখ মুজিবের প্রাণ নিলো কাড়ি-
মুজিব হত্যার শোকে পনেরো আগস্ট
বেদনা বিষাদে বাংলার নর-নারী।।


