শনিবার, মে ১৬, ২০২৬

কবি-সাহিত্যিকদের প্রথম রচিত ও প্রথম প্রকাশিত..

 

অমিয় চক্রবর্তী:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ কবিতাবলী (১৯২৪-২৫)

আ.ন.ম. বজলুর রশীদ:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস পথের ডাল (১৯৪৯)
নাটক ঝড়ের পাখি (১৯৫৯)

আখতারুজ্জামান ইলিয়াস:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস চিলেকোঠার সেপাই (১৯৮৭)
গল্পগ্রন্থ অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬)

আবদুল গাফ্‌ফার চৌধুরী:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস চন্দ্রদ্বীপের উপাখ্যান (১৯৬০)
গল্পগ্রন্থ কৃষ্ণপক্ষ (১৯৫৯)

আবদুল মান্নান সৈয়দ:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস পরিপ্রেক্ষিতের দাসদাসী (১৯৭৪)
গল্পগ্রন্থ সত্যের মতো বদমাশ (১৯৬৮)

আবদুল হক:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
নাটক অদ্বিতীয়া (১৯৫৬)

আবদুল্লাহ আল মামুন:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
নাটক নিয়তির পরিহাস প্রথম রচিত
সুবচন নির্বাসনে (১৯৭৪) গ্রন্থাকারে প্রথম প্রকাশিত

আবু ইসহাক:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস সূর্য দীঘল বাড়ি (১৯৫৫)

আবু জাফর ওয়াবদুল্লাহ:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ সাতনরী হার (১৯৫৫)

আবুল ফজল:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস চৌচির (১৯৩৪)
গল্পগ্রন্থ মাটির পৃথিবী ১৩৪৭ বঙ্গাব্দ
নাটক আলোকলতা (১৯৩৫)

আবুল হাসান:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ রাজা যায় রাজা আসে (১৯৭২)

আল মাহমুদ:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ লোক লোকান্তর (১৯৬৩) ১৩৭০ বঙ্গাব্দ?
গল্পগ্রন্থ পানকৌড়ির রক্ত (১৯৭৫)

আলাউদ্দিন আল আজাদ:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০)
গল্পগ্রন্থ জেগে আছি (১৯৫০) তার প্রথম প্রকাশিত গ্রন্থ
নাটক মরক্কোর জাদুকর (১৯৫৮)

আহসান হাবীব:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস অরণ্য নীলিমা (১৯৬২)
কাব্যগ্রন্থ রাত্রিশেষ (১৯৪৭)

কাজী নজরুল ইসলাম:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
১ম রচনা বাউণ্ডেলের আত্মকাহিনী (১৯১৯) প্রথম প্রকাশিত লেখা (গল্প)
অন্যান্য বিষের বাঁশী (১৯২৪) প্রথম নিষিদ্ধ গ্রন্থ
উপন্যাস বাঁধনহারা (১৯২৭)
কবিতা মুক্তি প্রথম প্রকাশিত কবিতা। বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
কাব্যগ্রন্থ অগ্নিবীণা (১৯২২)
গল্পগ্রন্থ ব্যথার দান (১৯২২) তার প্রথম প্রকাশিত গ্রন্থ
নাটক ঝিলিমিলি (১৯৩০) তার প্রথম প্রকাশিত নাটক
আলেয়া (১৯৩১) গীতিনাট্য
প্রবন্ধগ্রন্থ যুগবাণী (১৯২৬)
প্রবন্ধ তুর্ক মহিলার ঘোমটা খোলা সওগাত পত্রিকায় কার্তিক, ১৩২৬ বঙ্গাব্দে প্রকাশ

কায়কোবাদ (মোহাম্মদ কাজেম আল কোরেশী/কোরায়শী):

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ বিরহবিলাপ (১৮৭০)

খান মুহাম্মদ মঈনুদ্দীন:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস অনাথিনী (১৯২৬)

গিরিশচন্দ্র ঘোষ:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
নাটক প্রফুল্ল (১৮৮৯) সামাজিক নাটক

গোলাম মোস্তফা:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস রূপের নেশা (১৯২০)
কাব্যগ্রন্থ রক্তরাগ

জসীমউদ্‌দীন:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ রাখালী (১৯২৭)
উপন্যাস বোবা কাহিনী (১৯৬৪) তার একমাত্র উপন্যাস

জহির রায়হান:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস শেষ বিকেলের মেয়ে (১৯৬০)
আরেক ফাল্গুন (১৯৬৯) বাংলা সাহিত্যে ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস

জীবনানন্দ দাশ:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ ঝরা পালক (১৯২৮)

দীনবন্ধু মিত্র:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
নাটক নীলদর্পণ (১৮৬০)

দ্বিজেন্দ্রলাল রায়:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
নাটক পাষাণী (১৯০০) গীতিনাট্য। পৌরাণিক নাটক।
তারাবাঈ (১৯০৩) তার প্রথম ঐতিহাসিক নাটক

নূরুল মোমেন:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
নাটক রূপান্তর (১৯৪৮) প্রথম রচিত ১৯৪১ সালে। ১৯৪৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত
নেমেসিস (১৯৪৬) গ্রন্থাকারে প্রথম প্রকাশিত। ১৯৪৫ সালে “শনিবারের চিঠি” পত্রিকায় প্রকাশিত। ১৯৪৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত।

প্রভাতকুমার মুখোপাধ্যায়:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস রমাসুন্দরী (১৯০৮)

প্রমথ চৌধুরী:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
গল্পগ্রন্থ চার ইয়ারী কথা (১৯১৬)

প্রেমেন্দ্র মিত্র:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ প্রথমা (১৯৩২)
গল্পগ্রন্থ পঞ্চশর (১৯২৯)

প্যারীচাঁদ মিত্র:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস আলালের ঘরের দুলাল (১৮৫৭)

ফররুখ আহমদ:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি (১৯৪৪)

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস Rajmohan’s Wife (১৮৬৪) ইংরেজিতে লিখিত
দুর্গেশনন্দিনী (১৮৬৫) তার প্রথম বাংলা উপন্যাস

বন্দে আলী মিয়া:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ ময়নামতির চর (১৯৩২)

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস পথের পাঁচালী (১৯২৯)

বিহারীলাল চক্রবর্তী:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ স্বপ্নদর্শন (১৮৫৮)

বুদ্ধদেব বসু:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ মর্মবাণী (১৯২৫)

মাইকেল মুধুসূদন দত্ত:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ The Captive Lady (১৮৪৮) ইংরেজিতে লেখা
তিলোত্তমাসম্ভব (১৮৬০) বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম গ্রন্থ
চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৬) বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন
বীরাঙ্গনা (১৮৬২) বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য
নাটক শর্মিষ্ঠা (১৮৫৯) প্রথম সার্থক বাংলা নাটক
পদ্মাবতী (১৮৬০) প্রথম সার্থক বাংলা কমেডি নাটক
কৃষ্ণকুমারী (১৮৬০) প্রথম সার্থক বাংলা বিয়োগান্তক বা ট্র্যাজেডি নাটক
প্রহসন একেই কি বলে সভ্যতা (১৮৬০) ও বুড়ো শালিকের  ঘাড়ে রোঁ (১৮৬০) বাংলা সাহিত্যের প্রথম প্রহসন
মহাকাব্য মেঘনাদবধ কাব্য (১৮৬১) বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহাকাব্য

মানিক বন্দ্যোপাধ্যায়:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস জননী (১৯৩৫)
গল্প অতসীমামী

মামুনুর রশীদ:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
নাটক ওরা কদম আলী ()

মীর মশাররফ হোসেন:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস রত্নবতী (১৮৬৯) মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস
নাটক বসন্তকুমারী (১৮৭৩) মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক
প্রহসন এর উপায় কি (১৮৭৫) মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন

মুনীর চৌধুরী:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
নাটক রক্তাক্ত প্রান্তর (১৯৬২)

রবীন্দ্রনাথ ঠাকুর:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস করুণা (১৮৭৭-৭৮) প্রথম ও অসমাপ্ত উপন্যাস
বৌঠাকুরাণীর হাট (১৮৮৩) গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস
কবিতা হিন্দু মেলার উপহার (১৮৭৪) অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়
কাব্যগ্রন্থ কবিকাহিনী (১৮৭৮) প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
বনফুল (১৮৮০) এই গ্রন্থের কবিতাগুলো দুটি পত্রিকায় ১৮৭৬ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। তার প্রথম কাজ।
গল্প ভিখারিণী (১৮৭৪) ছোটগল্প
নাটক রুদ্রচণ্ড (১৮৮১) অনেকের মতে এটি নাটক নয়। তাই তাদের মতে ‘বাল্মীকি প্রতিভা’ প্রথম নাটক।
বাল্মীকি প্রতিভা (১৮৮১) গীতিনাট্য
প্রবন্ধগ্রন্থ য়ুরোপ-প্রবাসীর পত্র (১৮৮১) ভ্রমণকাহিনী
বিবিধপ্রসঙ্গ (১৮৮৩)

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ উপদ্রুত উপকূল (১৯৭৯)

রোকেয়া সাখাওয়াত হোসেন:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস পদ্মরাগ (১৯২৪)
প্রবন্ধগ্রন্থ মতিচূর (১৯০৪) প্রথম গ্রন্থ। মতিচূর (২য় খণ্ড) প্রকাশিত হয়েছে ১৯২২ সালে।

শওকত ওসমান:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস বনী আদম (১৯৪৬) প্রথম উপন্যাস। দৈনিক আজাদ প্রত্রিকায় প্রকাশিত।
জননী (১৯৫৮) গ্রন্থাকারে প্রথম প্রকাশিত উপন্যাস

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস বড়দিদি (১৯১৩)
গল্প মন্দির

শহীদুল্লাহ কায়সার:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস সারেং বৌ (১৯৬২)

শামসুর রাহমান:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)

সত্যেন্দ্রনাথ দত্ত:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ সবিতা (১৯০০)

সুকান্ত ভট্টাচার্য:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ ছাড়পত্র (১৯৪৭/১৯৪৮?) ১৩৫৪ বঙ্গাব্দ

সুনীল গঙ্গোপাধ্যায়:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস আত্মপ্রকাশ (১৯৬৬)

সুফিয়া কামাল:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ সাঁঝের মায়া (১৯৩৮)
গল্পগ্রন্থ কেয়ার কাঁটা (১৯৩৭) তার প্রথম গ্রন্থ

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ অনল প্রবাহ (১৯০০) ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।

সৈয়দ ওয়ালীউল্লাহ:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
উপন্যাস লালসালু (১৯৪৮)

সৈয়দ শামসুল হক:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ একদা এক রাজ্যে (১৯৬১)
উপন্যাস দেয়ালের দেশ (১৯৫৬)
নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬) মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম কাব্যনাট্য।

হাসান আজিজুল হক:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
গল্পগ্রন্থ সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (১৯৬৪)

হুমায়ুন আজাদ:

প্রথম রচনার নাম ও প্রকাশের সাল
কাব্যগ্রন্থ অলৌকিক ইস্টিমার (১৯৭৩)

 

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা