শনিবার, মে ১৬, ২০২৬

ফিঙ্গলস কেভ- যেখান থেকে ভেসে আসে বাঁশির ধ্বনি

এমন কোন গুহা হতে পারে,,,যেখান থেকে বাঁশির মধুর আওয়াজ ভেসে আসে? শুনেই ভাববেন হয় ভুতুড়ে না হয় গুল দিচ্ছি। না মশায়, বিশ্বের একটি আশ্চর্যজনক সামুদ্রিক গুহা হল ফিঙ্গলস গুহা। এর অবস্হান স্কটল্যন্ডের পশ্চিম উপকূলের মানব বসতিহীন দ্বীপ স্টাফা এর পাশে।

এই গুহাকে সূরের গুহা নামেও ডাকা হয়ে থাকে। অষ্টাদশ শতাব্দীতে যোশেফ বাংকস ও জন কয়েক ওনার গোষ্ঠি প্রথমে আবিষ্কার করেন এই সুরের আওয়াজ শুনেই। ৮২ একর জায়গা নিয়ে এর সৌন্দর্যে মোহিত হয়ে যান বাংক এর দল। ওনারা এসে মেনল‍্যান্ডে প্রচার শুরু করেন। ব‍্যাস তারপর থেকেই এই আশ্চর্য গুহার জনপ্রিয়তা বেড়েই চলে। ইংলন্ডের রানী ভিক্টোরিয়াও এই গুহা দেখতে গীয়েছিলেন। স্কটল‍্যান্ড সরকার সৌন্দার্যায়ণে উদ‍্যোগী হন। এখন ট‍্যুরিষ্টদের মাষ্ট আইটেম ফিঙ্গেল কেভ।

এই গুহাটির ভিতরের গঠন এমনি যে এর ভিতর দিয়ে যখন বাতাস চলাচল করে তখন এই গুহা থেকে অদ্ভূত সুন্দর ও বাঁশির সুরের মত শব্দ বের হয়।

পূর্ণিমার রাতে এই গুহার কাছে এসে এই সুর শুনে যে কেউ মোহিত হয়ে যাবে। মনে হবে সে যেন স্বপ্নের কোন দেশে অবস্থান করছে।

এই গুহাটি চটকদার ষড়ভূজ আকৃতির ব্যাসাল্ট পাথর থেকে গঠিত, দেখলে মনে হবে যেন এটি মানুষের তৈরী। সর্বোচ্চ উচ্চতা ১৩৮ ফুট।

বহু কাল আগে কোন এক আগ্নেয়গিরির লাভা প্রবাহ সমুদ্রের জলের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় ঠান্ডা হয়ে এই রকম আকৃতি ধারন করেছে। বর্তমানে এটি national trust of Scotland এর অন্তর্গত হেরিটেজ সাইট ঘোষিত হয়েছে।

সূত্রঃ গ্রিন আর্থ।

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা