শনিবার, মে ১৬, ২০২৬

সাহিত্যিকদের মজার ঘটনা

এক.

বিখ্যাত ইংরেজী সাহিত্যিক চার্লস ডিকেন্স তখন হাউজহোলড ওয়ার্ডস নামক একটি পত্রিকা বাহির করছেন। এক তরুণ কবি সেখানে ছাপানোর জন্য বেশ কটি কবিতা পাঠালেন। সাথে একটি চিরকুট পাঠালেন এই লিখে-‘প্রাচ্যের কিছু মুক্তো দিয়ে আপন খেয়ালে গাঁথাঁ একটি মালা পাঠালাম।’

কবিতাগুলো ডিকেন্সের পছন্দ হলোনা। কবিতাগুলো তিনি ফেরত পাঠালেন। তার সাথে একটা চিরকুট লিখে দিলেন যার ভাষা ছিল এরকম-‘প্রিয় মিঃ ব্ল্যানচার্ড, মালাটায় বড্ড বেশী গিট দিয়ে ফেলেছেন।’

দুই.

মার্ক টোয়েন তখন মিসৌরির এক খবরের কাগজের সম্পাদক। একদিন এক পাঠক জানালো-আপনার কাগজে একটা মাকড়সা ছিল। এটা সুলক্ষণ না দুর্লক্ষন, জানাবেন কি?’

মার্ক টোয়েন উত্তরে বললেন-‘কুসংস্কার ঝেড়ে ফেলুন। বাস্তব দৃষ্টিতে সবকিছুকে দেখুন। আসলে মাকড়সাটা কাগজ পড়ছিল। দেখছিল কোন কোন কোম্পানী পত্রিকায় বিজ্ঞাপন দেয়নি। যাতে সে তাদের গুদামে এবং অফিসে গিয়ে সে নিশ্চিন্তে পরিপাটি করে তার জাল বিছাতে পারে।’

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা