শনিবার, মে ১৬, ২০২৬

সাহিত্যিকদের মজার ঘটনা

ফ্রান্সিস

স্কটিশ লেখক অ্যালান ফ্রান্সিস একটি বই লেখেন। বইটির নাম বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘মেয়েদের সম্পর্কে ছেলেরা যা জানে।’ মজার বিষয় হচ্ছে, বইটির ভূমিকার পর বাকি পৃষ্ঠাগুলো একেবারে ফাঁকা। পৃষ্ঠা নম্বর ছাড়া কিছুই নেই।

শেখ সাদী

ঘটনাটি এক বিখ্যাত কবির বাল্যকালের। সন্ধ্যায় কুপি জ্বালিয়ে পড়ছিল এক ছেলে। তেলের অভাবে এক সময় ওই কুপিটি নিভে গেল। ছেলেটি চিন্তায় পড়ে গেল। এমন সময় দেখল পাশের বাড়ির জানালা ঠিকরে খানিকটা আলো বের হচ্ছে। ছেলেটি সেখানে গিয়েই বই পড়তে লাগল। মৃদু আলোয় দাঁড়িয়ে ছেলেটি যখন পড়ছিল, তখনই ওই ঘরের গৃহকর্ত্রী জানালা দিয়ে গরম পানি ফেললেন বাইরে। তিনি জানতেন না, বাইরে কেউ দাঁড়িয়ে আছেন। গরম পানি গায়ে পড়তেই ছেলেটি চিৎকার করে উঠল। আর অল্পসময়ের মধ্যেই চারদিক থেকে লোকজন জড়ো হলো। সবাই দেখল তর শরীরে গরম পানি পড়েছে আর সে যন্ত্রণায় কাতরাচ্ছে। এটি দেখে সবাই যেমন আশ্চর্য হলো, তেমনি মর্মাহতও হলো। গৃহকর্ত্রী তার গায়ে ওষুধ লাগিয়ে দিয়ে বললেন— বাবা, তোমার পড়াশোনার জন্য যত তেলের দরকার, সব খরচ আজ থেকে আমি দেব। তুমি লেখাপড়া চালিয়ে যাও। সেই ছেলে আর কেউ নন, তিনি বিখ্যাত পারস্য কবি শেখ সাদী ৷

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা