শনিবার, মে ১৬, ২০২৬

হ্যাপি নিউ ইয়ার

রাত পোহালেই নতুন বছর ৷ শুরু হচ্ছে নতুন সম্ভাবনা ৷ অনেক পাওয়া না পাওয়ার হিসেব ছিল এ বছরে ৷ অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি ৷ পাওয়া না পাওয়ার দোলাচলে বছরটা কেটে গেল অন্যান্য বছরের চেয়ে আলাদা হয়ে ৷

এ বছর ‘পলিমাটি’ প্রতিমাসেই একটি করে সংখ্যা বের করেছে ৷ নবীন-প্রবীণের কলমে মুখরিত ছিল পত্রিকাটি ৷ সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ৷

পলিমাটি’র উদ্দেশ্য ছিল পাঠক সমাজের হাতে সুন্দর, রুচিশীল ও মান সম্মত লেখা তুলে দেওয়া, সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করার চেষ্টা করা ৷ পলিমাটি সেই চেষ্টা করে যাচ্ছে ৷ পলিমাটি’ সব সময়ই নতুনদের নিয়ে পথ চলে থাকে।

সৌন্দর্য বৃদ্ধির প্রয়াসে সকলের লেখা, মতামত ও পরামর্শ কামনা করছি। পত্রিকা সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। সকলের ভালোবাসায় এগিয়ে যাক ‘পলিমাটি’ এই প্রত্যাশা করি ৷

সবাইকে জানাই ইংরেজী নববর্ষের শুভেচ্ছা ৷ হ্যাপি নিউ ইয়ার ৷

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা