আগামি দুই জুলাই আমাদের এক বছর পূর্ণ হবে ৷ দ্বিতীয় বর্ষে পদাপর্ণ করবে ‘পলিমাটি’৷ শিল্প,সাহিত্য ও সংস্কৃতিকে বিকশিত করার লক্ষ্যে গত বছর এমন দিনে প্রকাশিত হয়েছিল www.palimati.com এর ৷
‘পলিমাটি’-শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ওয়েবম্যাগটির পাশে থাকার জন্য আপনাকে সু-স্বাগতম।
আমাদের উদ্দেশ্য ছিল পাঠক সমাজের হাতে সুন্দর, রুচিশীল ও মান সম্মত লেখা তুলে দেওয়া, তাই সম্পাদনা পরিষদ কর্তৃক বাছাইকৃত কিছু লেখা নিয়ে প্রকাশিত হয়েছে এর প্রতিটি সংখ্যা। ‘পলিমাটি’ সব সময়ই নতুনদের নিয়ে পথ চলে থাকে। তাই নতুনদের সুযোগ দেওয়া হয়েছে বেশি ৷
কলেবর বেশি হওয়াতে আমাদের কিছুটা সীমাবদ্ধতা তো ছিলই, তারপরেও যারা পাশে থেকেছেন তাদের কৃতজ্ঞভরে স্মরণ করছি ৷
সৌন্দর্য বৃদ্ধির প্রয়াসে সকলের লেখা, মতামত ও পরামর্শ কামনা করছি। পত্রিকা সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
লাইক দিয়ে পাশে থাকুন ৷ ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে ৷
পংকজ পাল
সম্পাদক
www.palimati.com


