শনিবার, মে ১৬, ২০২৬

সম্পাদকীয়

শিল্প,সাহিত্য ও সংস্কৃতিকে বিকশিত করার লক্ষ্যে শুরু হয়েছিলো পথচলা www.palimati.com এর ৷ ‘পলিমাটি’-শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ওয়েবম্যাগে আপনাকে সু-স্বাগতম।

আমাদের উদ্দেশ্য ছিলো পাঠকের হাতে সুন্দর, রুচিশীল ও মান সম্মত লেখা তুলে দেওয়া, তাই সম্পাদনা পরিষদ কর্তৃক বাছাইকৃত কিছু লেখা নিয়ে প্রতিমাসেই প্রকাশিত হয় পত্রিকাটি।

‘পলিমাটি’ সব সময়ই নতুনদের নিয়ে পথ চলে থাকে। সাহিত্যের বিকাশে ও প্রকাশে  সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পত্রিকাটি ৷ সকলের সহযোগিতায় এগিয়ে যাবে বহুদূর ৷

সৌন্দর্য বৃদ্ধির প্রয়াসে লেখা, মতামত ও পরামর্শ কামনা করছি। পত্রিকা সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। ভালো থাকুন,সুস্থ থাকুন সকলে ৷

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা