গত দুই জুলাই ‘পলিমাটি’এক বছর পূর্ণ করেছে৷ দ্বিতীয় বর্ষে পদাপর্ণ করেছে ‘পলিমাটি’৷ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বিকশিত করার লক্ষ্যে প্রকাশিত হয়েছিল www.palimati.com এর ৷ ‘পলিমাটি’-শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ওয়েবম্যাগটির পাশে থাকার জন্য আপনাকে সু-স্বাগতম।
আমাদের উদ্দেশ্য ছিল পাঠক সমাজের হাতে সুন্দর, রুচিশীল ও মান সম্মত লেখা তুলে দেওয়া, তাই সম্পাদনা পরিষদ কর্তৃক বাছাইকৃত কিছু লেখা নিয়ে প্রকাশিত হয়েছে এর প্রতিটি সংখ্যা। ‘পলিমাটি’ সব সময়ই নতুনদের নিয়ে পথ চলে থাকে। তাই নতুনদের সুযোগ দেওয়া হয়েছে বেশি ৷
ক্যাটাগরি বেশি হওয়াতে লেখার চাহিদা পূরণে আমাদের সীমাবদ্ধতা তো ছিলই, তারপরেও ছিল ওয়েব সাইটের নানা জটিলতা ৷ জটিলতার কারনে পত্রিকা প্রকাশে নানা বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে বারবার ৷ তারপরেও আন্তরিকভাবে চেষ্টা করেছি সংখ্যাগুলো প্রকাশের ৷
সৌন্দর্য বৃদ্ধির প্রয়াসে সকলের লেখা, মতামত ও পরামর্শ কামনা করছি। পত্রিকা সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
সকলের ভালোবাসায় এগিয়ে যাক ‘পলিমাটি’ এই প্রত্যাশা করি ৷
পংকজ পাল
সম্পাদক
www.palimati.com


