1 পোস্ট
তরুন লেখক নজরুল ইসলামের জন্ম ১৯৮৫ সালের ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামের প্রান্তিক কৃষক ক্ষেতমজুর পরিবারে। পিতা মৃত শাহাদত হোসেন, মাতা সাবিয়া খাতুন ৷ চার ভাই এক বোনের যৌথ পরিবারে বেড়ে ওঠা জীবনে রয়েছে অনেক সংগ্রামের অধ্যায়।
শিক্ষাগত যোগ্যতা বি এস এস (অনার্স), এম এস এস অর্থনীতি, এল এল বি, ঢাকা। ডিএইচএমএস,ঢাকা।
বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকে কর্মরত ৷ তাছাড়াও অনলাইন পোর্টাল জনকণ্ঠ নিউজ, বাংলাদেশ প্রতিদিন২৪.কম, দৈনিক বাংলা নিউজ, ইনিউজ বাংলা সহ বিভিন্ন পোর্টালে লেখালেখি অব্যাহত রয়েছে।
সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, মানিকগঞ্জ জেলা শাখা,সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখা ও সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলা সংসদের সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এছাড়াও খেলাঘর আসর ও উদীচী শিল্পীগোষ্ঠী মানিকগঞ্জ জেলা শাখার সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে নিরলসভাবে ৷