1 পোস্ট
অরুণ শীল
শিশু-কিশোর সাহিত্যের লেখক ৷ ছড়াকার হিসেবে পরিচিতি পেলেও ভালো কিশোরকবিতা লিখে খ্যাতি অর্জন করেছেন। কিশোরকবিতায় তিনি অনন্য। তার গনমুখি ছড়ায় ধ্বনিত হয় সমবেত জনতার কন্ঠস্বর। তার গল্পকথাও সুন্দর সুস্বাদু। ছড়া কবিতা গল্প ছাড়াও শিশুসাহিত্য নিয়ে মূল্যায়নধর্মী প্রবন্ধ লিখে তিনি সুধীমহলের সুদৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন। পেয়েছেন এম. নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কারসহ ১০টি পুরস্কার ও সম্মাননা।
তিনি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বিভিন্ন সাহিত্য সম্মেলন ও সমাবেশে প্রবন্ধ পাঠ ও বক্তব্যের জন্য আমন্ত্রিত এবং সম্মানিত হয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল প্রজন্মগঠনে তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।