২৬ জানুয়ারি ২০২৪ খ্রি: ঘিওর উপজেলার জাবরা গ্রামের শহীদ স্মরনিকা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানিকগঞ্জের গুণী কবি সুশান্ত হালদার এর ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে ” সুবর্ণ পঞ্চাশে কবি সুশান্ত হালদার “অনুষ্ঠানটির আয়োজন করেছিলো-‘মানুষ’ শিল্প সাহিত্য ও মননের কাগজ ।
মানুষ এর উপদেষ্টা সম্পাদক আফসার উদ্দিন চিশতীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, কবি মঈন বিশ্বাস, কবি মো. দেলোয়ার রহমান খান, কবি ঝিলন খান , শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম ৷
কবিতা আবৃত্তি করেন কবি ও ভাস্কর শাওন সগীর সাগর, আবৃত্তি শিল্পী জেরিন সুলতানা, কবি সুশান্ত হালদার, কবি ও শিক্ষক মাসুদুল ইসলাম, কবি মামুন মানিক, কবি কল্পনা আক্তার, কবি শিপ্রা সরকার, রেজাউল কবীরসহ আরও অনেকে ৷
মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন কবি ও সংগীত শিল্পী সোমা আল মামুন সহ আরও অনেকে ৷
এ সময় উপস্থিত ছিলেন ‘মানুষ’ সম্পাদক কবি ও শিক্ষক শফিক সেলিম, মানুষ এর সহকারী সম্পাদক কবি ও শিক্ষক হিমু মাইন, মানুষ এর সহযোগি সম্পাদক কবি ও শিক্ষক পংকজ পাল ৷
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানুষ এর সহকারী সম্পাদক কবি ও শিক্ষক রফিক নূর ৷


