শনিবার, মে ১৬, ২০২৬

শুভাশিস গোস্বামীর কবিতা

হৃদয়ে বঙ্গবন্ধু

কীর্তি তোমার নষ্ট করে
সাধ্যি আছে কার ?
ভালবাসায় হৃদয়ে আছো
কোটি জনতার।

ভেবেছিলো ওরা- তোমায় মেরে
মুছবে তোমার নাম,
তুমি যে এক বঙ্গবন্ধু
বাংলাদেশেরই নাম।

তোমায় দেখার ভাগ্য হয়নি
চোখে মোর নিজে,
তোমায় নিয়ে যতোটুকুই জানি
নয়ন যায় ভিজে।

যে মানুষটা না জন্মালে
পেতাম না স্বাধীন দেশ,
কে জানতো- দেশীয় ঘাতকের হাতে
প্রাণটা হবে শেষ ?

বন্দী করেও পাকিস্তানিরা
পায়নি সাহস যা,
দেশেই থাকা শয়তানেরা
ষড়যন্ত্রে করলো তা।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ
গাঁথা একই বৃত্তে,
তোমায় আজ স্মরণ করি
বিনম্র চিত্তে।

শ্রদ্ধা আর ভালোবাসায়
তুমি আছো তাই,
কোটি বাঙ্গালির হৃদয়ে তুমি-
বঙ্গবন্ধুর মৃত্যু নাই।

লেখক পরিচিতি

শুভাশিস গোস্বামী
শুভাশিস গোস্বামী
জন্ম: ১৬ ই মার্চ, ১৯৮৮ ৷ পিতা : নগেন্দ্র কুমার গোস্বামী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা: নমিতা গোস্বামী, গৃহিণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ৷ বর্তমানে একটি বেসরকারি সংস্থায় নগর পরিকল্পনাবিদ হিসেবে কর্মরত আছেন। লিখেন কবিতা ও গল্প। জড়িত আছেন শিল্প,সাহিত্য ও সংস্কৃত বিষয়ক পত্রিকা 'পলিমাটি' ও অন্তরঙ্গ সাহিত্য পরিষদ এর সাথে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা