বঙ্গবন্ধু
স্বপ্নদ্রষ্টা তুমি, জাতির পিতা
পৃথিবীর বুকে এক মহান নেতা,
শ্রেষ্ঠ বাঙ্গালি তুমি হাজার বছরের
জানাই অভিবাদন তোমায় কোটি হৃদয়ের।
দেখিতে নাই বা পেলাম বাস্তবতার নিরীখে
তবু মিশে আছো তুমি প্রতি বাঙ্গালির রক্তের স্পন্দনে
মহাকালের স্রোতে _
ঢেউয়ে ঢেউয়ে তুমি থাকবে স্মরণীয়
শুধু বাঙ্গালিই নয়_
বিশ্ববাসীর হৃদয় জুড়েও হবে বরণীয়।
তুমি চিরঞ্জীব বঙ্গবন্ধু
তুমি চির অম্লান -ভাস্বর,
তুমি চির সজীব _
নবীনের কাছে তুমি পথের দিশা,
কোটি বাঙালির তুমি প্রাণের তৃষা,
বাঙালির চোখে তুমি ছুড়েছিলে স্বপ্নবাণ
তাইতো ভালোবাসি তোমায় শেখ মুজিবুর রহমান।


