সোমবার, মার্চ ১৬, ২০২৬

মিঠুন দাসের কবিতা

মহান কান্ডারী

পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির অপেক্ষমান বীরযোদ্ধা
দলিত বাকরুদ্ধ স্বাধীনতার নান্দনিক আয়োজনে;
সৌহার্দ্যের সাথে কপোতের বার্তা বহন করে বীরদের সারিতে দাঁড়াও তুমি জয়ের নিশান উদিত করে;
তুমি তো সহস্র প্রাণের প্রতিনিধি জয়ের ঢংকার।
তুলো মেঘের গর্জনের মতন এই কোমল প্রাণে;
ঔপনিবেশিকতা নিপাত যাক, অগ্নি শিখায় জ্বালিয়ে দাও বারুদের আলোয়!
ঐ যে বাংলার মানুষের স্বপ্নে মনে-দাগ কেটেছো
হে মাটির মানুষ, প্রাণের মানুষ
মহান কান্ডারী হয়ে;
বঙ্গবন্ধু।

লেখক পরিচিতি

মিঠুন চন্দ্র দাস
মিঠুন চন্দ্র দাস
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর তীরে সিংজুরী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: জ্ঞানেন্দ্র চন্দ্র দাস, মাতা: বীণা রানী দাস। শিক্ষাগত যোগ্যতা এম.এ ৷ তিনি গল্প, ছড়া, কবিতা লিখেন ৷ বিভিন্ন সাময়িকীতে এবং বিভিন্ন যৌথ কাব্য গ্রন্থে তার লিখা প্রকাশিত হয়েছে

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা