বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

পলাশ পালের কবিতা

রাস্তা

সরিসৃপের মতো এঁকেবেঁকে
চলা পথে
একটা সোজা রাস্তা
রাস্তায় পড়ে থাকা
ভেঙে যাওয়া কাঁচের মতো
তোমার মধ্যে মিশে যাওয়া
কীট পতঙ্গের মতো আমিটাকে
বড্ড ইচ্ছে হয় দেখার
ব্যর্থ লোভ এখন
লোভনীয় আতর ছড়ায় রাস্তায়…
সামনে এগোলেই
পলিমাখা জীবন রঙের

মরীচা ধরা কাঁটাতার…

লেখক পরিচিতি

পলাশ পাল
পলাশ পাল
১৯৯২ সালের ১০ই জুন হুগলী জেলার মানকুন্ডু পালপাড়ায় জন্মগ্রহণ করেন পলাশ পাল। ছোটবেলা থেকেই লেখালিখি করতে ভালোবাসেন। মূলত: কবিতা লেখেন এবং ছবি আঁকেন। বিভিন্ন পত্র পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখেন। কাব্যগ্রন্থ 'নিঃশ্বাসের অপেক্ষায়', দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মাটির পাহাড়', তৃতীয় কাব্যগ্রন্থ 'কেন ছুঁতে চাও ব্যাকটেরিয়া'।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা