শনিবার, মে ৩০, ২০২৬

শঙ্খশুভ্র পাত্রের কবিতা

বাংলা নববর্ষ
বাংলা  নববর্ষ এসে
দিচ্ছে খুশির ডাক—
বন্ধু, সবাই গ্রহণ করো
পহেলা বৈশাখ৷
সেই আনন্দে নীল আকাশে
উড়ছে পাখির ঝাঁক,
কোথাও আবার বাজছে ঢাকে—
ঢ্যাম কুড়াকুড় তাক্ !
খোকা-খুকু মেলায় যাবে
পরে রঙিন পোশাক,
নাগরদোলায় চড়ে তারা
হবে যে অবাক!
বাংলা নববর্ষ এসে
দেখায় হরেক জাঁক,
মনটা ভরে, যখন ঘরে
বাজে মধুর শাঁখ৷

লেখক পরিচিতি

শঙ্খশুভ্র পাত্র
শঙ্খশুভ্র পাত্র
শঙ্খশুভ্র পাত্র জন্মগ্রহণ করেন ১৮ অক্টোবর ১৯৬৩ সালে পূর্ব মেদিনীপুর জেলার মহানগর গ্রামে। পেশায় তিনি একজন শিক্ষক। স্কুলজীবন থেকেই তাঁর কবিতা ও ছড়া লেখার সূচনা। তিনি নিয়মিত এপার-ওপার বাংলার বিভিন্ন পত্রিকা ও লিটল ম্যাগাজিনে লেখালেখি করেন। পড়াশোনা ও ভ্রমণ তাঁর প্রিয়। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘আত্মার সাক্ষাৎকার’।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা