শনিবার, মে ৩০, ২০২৬

ডা. তাপস ভৌমিকের কবিতা

বিচিত্র ক্যানভাস
 সফেদ ক্যানভাসে
 তুলির আঁচড় পড়ামাত্রই
 মূর্ত হয়ে ওঠে সজীবতা।
 চলমান হয় জৈবিক পদচারণার।
 অবাক সে কোন্ শিল্পীর
 নিবিড় নিবিষ্টতায়
 অঙ্কিত হয় জীবন নাটক।
 গুণময় ক্ষর পুরুষ-
 নানাবর্নিল বিচিত্রতা নিয়ে,
 বিশ্বচিত্র রচনার
 নিরুপাধি,নির্গুণ
 অক্ষরের সন্ধানে চির ব্যাপ্ত হয়।

লেখক পরিচিতি

ডা. তাপস ভৌমিক
ডা. তাপস ভৌমিক
মানিকগঞ্জ জেলার ঝিটকা গ্রামের নৃপেন্দ্র রঞ্জন ভৌমিক ও মিনতি রানী ভৌমিক এর জৈষ্ঠ্যপুত্র ডা.তাপস ভৌমিক। ছোটবেলা থেকেই একজন প্রকৃতি প্রেমিক। আট বছর বয়সে তাঁর কবিতা লেখার শুরু। লেখা পড়ার ফাঁকে ফাঁকে আলাদা খাতায়-গোপনে কবিতাগুলো সংরক্ষণ করতেন তিনি। ছাত্র হিসেবেও তুখোড় মেধাবী ছিলেন। ১৯৮৯ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন ৷ পরবর্তীতে কর্মজীবনের ব্যস্ততার কারনে কবিতা লেখায় কিছুটা ভাটা পড়ে ৷ চারিদিকে ঘটমান বিভিন্ন ঘটনা তার মনকে আলোড়িত করে প্রতিনিয়ত। অন্তর্মুখি এই কবি শত ব্যস্ততার মাঝেও নিরলসভাবে লিখে চলেছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা