শনিবার, মে ৩০, ২০২৬

পারিজাত দেবনাথের অনুকবিতা

আশার চাল

ডানায় সন্ধ্যা নামে
ঝাপটানো ডানার হার্দিক টানে নীড়েরাও ছোটে,
পাখির আলিঙ্গনে,
হাঁ করে থাকা ছানাগুলোর চিঁচিঁ শব্দে
আশার চাল ফোটাতে থাকে বেঁচে থাকার সুস্বাদু কবিতা

লেখক পরিচিতি

পারিজাত দেবনাথ
পারিজাত দেবনাথ
জন্ম মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়ায় ৷ সেখানেই বেড়ে ওঠা ৷ রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ৷ পড়তে ভালোবাসেন ৷ নিতান্ত শখ করেই লেখালেখি করেন ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা