বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

চন্দন চৌধুরীর অনুগল্প

আয়না

আয়নার দিকে তাকিয়ে লোকটি বলল, ‘বাহ্! এই তো আমাকে চমৎকার দেখতে পাচ্ছি।’ আয়না বলল, ‘এটা মোটেও তুমি নও।’ লোকটা বলল, ‘এটা অবশ্যই আমি।’ আয়না হেসে বলল, তুমি জীবিত আর আমার ভেতরের তুমিটা মৃত। যেন মুখোমুখি দাঁড়িয়ে আছে ইহকাল পরকাল।’

২.
আয়নার কথা শুনে ঘাবড়ে গিয়েছিল লোকটা। কিছুক্ষণ পর বাস্তবে ফিরল। আয়না বলল, ‘জীবিত হয়েও মৃতের স্বরূপ দেখে কী মনে হচ্ছে তোমার?’ লোকটা বলল, ‘খুব বেশি কিছু ভাবতে পারছি না। শুধু মনে হচ্ছে জগতের শ্রেষ্ঠ ছলনার সামনে দাঁড়িয়ে আছি আমি।’

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা