উষ্ণ হোক প্রতিক্ষণ
শীত নামে কুয়াশা-রাজা ভোরে আসে চুপচাপ,
ঘাসে ঘাসে মুক্তোর দানা,ঠোঁটে জমে ভেজাছাপ।
চা-ভাপে উড়ে গল্পকথা, হাত দু’খানা পকেটে,
রোদ্দুর খোঁজে দুপুর নামে অলস কম্বল বুকে।
ডিসেম্বর পেরিয়ে ঘড়ির কাঁটা হাসে—টিকটিক,
নববর্ষ বলে—“নতুন হও, ভাঙো পুরোনো দিক।”
ক্যালেন্ডারের পাতা ওড়ে যায়,স্বপ্নগুলো সাদা,
ভুলগুলোকে বিদায় জানাই, ফুল নিয়ে গাদা।
শীতের রাতে তারা গুনি, ভবিষ্যৎ করি চুম্বন,
নতুন বছরের প্রথম শ্বাস—উষ্ণ হোক প্রতিক্ষণ।


