চাঁদ,জোছনা ও তারার গল্প —১
অন্ধকার দূর করে উঠে পূর্ণ পূর্ণিমার চাঁদ
দূরে যায় অন্ধকার কালো,
ছড়িয়ে পড়ে স্নিগ্ধ মায়াবী আলো ৷
প্রতীক্ষার অবসানে জানালায় উঁকি দিয়ে
এঁকে যায় সুখের আল্পনা ৷
এই পূর্ণিমা চাঁদেই—
মন ক্যানভাসে আঁকতাম প্রিয় মুখ ৷
হাতটা চেপে ধরে- জ্বলজ্বলে কাছাকাছি থাকা
দুটি তারা দেখিয়ে বলতে—
“ওই দুটি তারার একটি তুমি, আরেকটি আমি”
.
.
শুক্লা দ্বাদশী পূর্ণিমার চাঁদনীতে—
রাত দুপুরে আমার অশ্বারোহী মন,
উড়ে যায় রাত জাগা পাখি ;
দূরে ডানা ঝাপটায়—
নিঃসঙ্গ পেঁচা আর ঝিঁঝিঁ পোকা ৷
এই চাঁদকে ঘিরেই—
জমে আছে
কত স্বপ্ন,কত বিরহ আর হাজারো স্মৃতি
কত মধু উৎসব !
মোহনীয় জোছনা মায়ায়
কম্পিত প্রেমসুখ ছায়ায়
বেদনার্ত নীলকন্ঠ ৷
খুঁজে যাই—
বিস্ময়কর ভাবেই অস্পষ্ট ঐ মুখ আর
তারা দুটিও ক্রমশ: দূর থেকে দূরে !


