শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

সোমা আল মামুনের কবিতা

হ্যাঁ, প্রিয় সে

হ্যাঁ, সে আমার প্রিয়
শুধু প্রিয় নয়, ভীষণ প্রিয়।
আট মাসই অপেক্ষা করি তার
তীর্থের কাকের মত।
দিন গুনে যাই তার
পলকহীনভাবে।
বুকের মাঝখানে তাকে দেখার জন্য, চোখ বন্ধ করে তাকে অনুভব করার জন্য ছটফট করতে থাকি
শুধু তারই অপেক্ষায়।
প্রতিদিন ভোর বেলায় তার
আগমনের আয়োজন কতটুকু
প্রকৃতিতে তার সোভা খুঁজে বেড়াই
তার পদধ্বনি অবলোকন করতে
প্রভাতে ঘাসের ডগায় মুক্তোর মতো
শিশির বিন্দু কে দু’হাতে স্পর্শ করে বলি,আর কত দেরি?
সে আসবে বলে,নতুন ধান শুকিয়ে চাল গুড়ো করে রেখেছি
পিঠার উৎসব করবো বলে।
তোমাকে সাথে নিয়ে পাশাপাশি বসে,আগুন জালিয়ে ভরা পূুর্নিমা দেখবো।
আমার শীতল দুটি হাত
তোমার হাতে রেখে তোমার আগমনের সুখ অনুভব করাবে।
থিরথির করে আমি কাঁপবো
তবুও তোমার আগমনের ধন্য হবো।
টেনসান বিহীন শ্বাস নেব
চোখে মুখে হাসি ফুটে উঠবে
সেই চিরচেনা সুখের অনুভবে।
আমি অপেক্ষা কে বললাম,, কবে পাবো তোমায়?
কবে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকবে আমার জীবনে?
আশ্বিন বললো, এইতো এসে গেছি
কার্তিকেই ঘর বাঁধবো।
পৌষে তোমাকে প্রচন্ড ভালোবাসার সাদা চাদরে আষ্টেপৃষ্টে বেধে রাখবো।
শেষ হবে তোমার অপেক্ষার প্রহর।
হ্যাঁ আমিই সে
তোমার প্রিয়
কাংখিত ভালোবাসার
শীতকাল। 

লেখক পরিচিতি

সোমা আল মামুন
সোমা আল মামুন
ছোটবেলা থেকেই গান, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। তিনি বুলবুল ললিত কলা একাডেমি ওয়াইজ ঘাট, ঢাকা থেকে নজরুল গীতিতে ডিপ্লোমা করেন ৷ একাডেমির ধানমন্ডি, মতিঝিল ও ওয়াইজ ঘাট তিন শাখার প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে নজরুল গীতিতে প্রথম স্থান অধিকার করেন ৷ স্কুল কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনি ছিলেন বরাবরই চ্যাম্পিয়ন ৷ ছোটবেলা থেকেই বেতার ও টেলিভিশনে গান পরিবেশন করেছেন ৷ এখনও করছেন ৷ তিনি ঘিওরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের একজন নিয়মিত শিল্পী ৷ কলেজ জীবনে লেখালেখি শুরু ৷ এখনও লিখছেন ৷ কর্ম ব্যস্ততার মাঝেও সংগীতকে ভালোবেসে সংগীত শিক্ষকতা করছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা