শনিবার, মে ২, ২০২৬

শিশির খানের কবিতা

অনুভবহীন শহরে ক্লান্ত পথিক

অনুভবহীন শহরে ক্লান্ত পথিক
হেঁটে চলে দিনের পর দিন,
দেয়ালের ফাঁকে ঝুলে থাকে
অচেনা মুখের নিঃশব্দ বিজ্ঞাপন।

নীরব বাতিগুলো জ্বলে ওঠে
তবুও আলোর উষ্ণতা নেই,
গলির শেষে জমে থাকা অন্ধকার
শুধুই ক্লান্তি বাড়ায় পথের ভিখারি।

মানুষেরা হাঁটে, কিন্তু থামে না,
চোখের ভেতর কাচের মতো শূন্যতা—
কোনো অভিব্যক্তি নেই, নেই কোনো ডাক
শুধুই যন্ত্রের মতো ছন্দহীন গতি।

ক্লান্ত পথিক খোঁজে এক ফোঁটা স্পর্শ
অথবা বাতাসে হারানো গানের সুর,
কিন্তু শহর তাকে দেয় কেবল—
এক টুকরো নির্লিপ্ত রাতের শীতলতা।

লেখক পরিচিতি

শিশির খান
শিশির খান
শিশির খান,পিতা: নিত্যানন্দ খান, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবি, মাতা: বাসনা রাণি খান, গৃহিণী। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ৭ জানুয়ারি ১৯৮৮ তে জন্ম। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় থেকে বস্ত্রপ্রকৌশলে স্নাতক শেষে ডিবিএল গ্রুপের ফেব্রিক প্ল্যানিং এন্ড সাপ্লাই চেইন বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জনক। ঠিকানা: গোমগ্রাম, ধামরাই, ঢাকা

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা