শনিবার, মে ১৬, ২০২৬

চঞ্চল মন্ডলের কবিতা

পোড়া লাশের গন্ধ

স্বপ্ন ছিল দুচোখ জুড়ে
করবে বিশ্ব জয়
মুহূর্তে সব মুছে গেল
নামলো হঠাৎ ভয়।
যে ছেলেটা সকাল বেলা
স্কুলে যায় রোজ
আদর মাখা মুখটি তাহার
পাবেনা আর খোঁজ।
পোড়া বইয়ের পাতায় ছিল
নতুন দিনের ছন্দ
বেঁচে থাকাই মিথ্যে হলো
শুধু লাশের গন্ধ।
কত মায়ের বুকের মানিক
নিয়েছে আজ ছুটি
চোখের জলে ভিজে গেছে
নিষ্পাপ হাত দুটি ৷

লেখক পরিচিতি

চঞ্চল মন্ডল
চঞ্চল মন্ডল
চঞ্চল মন্ডলের জন্ম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামে। পিতা নারায়ন চন্দ্র মন্ডল ও মাতা অভলা মন্ডল। সরকারি দেবেন্দ্র কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর । ছোট বেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ রয়েছে বিশেষ করে ছড়া,কবিতা,গল্প,নাটক ও গান লেখায়। বিভিন্ন ম্যাগাজিনে কবিতা এবং জাতীয় দৈনিক পত্রিকায় সম্পাদকীয় কলামে লেখা প্রকাশিত হয়েছে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা