রবিবার, মে ১০, ২০২৬

আকলিম হোসেনের কবিতা

তুমি ফিরে আসবে

তুমি ফিরে আসবে
আমার তৃষ্ণার্ত মন বলছে,
তুমি ফিরে আসবে
প্রচন্ড কুয়াশা ভেদ করে।
দেহের প্রতিটি অঙ্গ
তোমাকে পাওয়ার বাসনায়,
ঠায় বসে আছে
তুমি ফিরে আসবে বলে?
গায়ে স্নিগ্ধ জড়ানো কম্বলটি
একটু বিশুদ্ধ উষ্ণতার জন্য,
অধীর উৎসুকে বসে আছে
তুমি ফিরে আসবে বলে?
অগ্যতায় তুমি ফিরে আসবে
নিজের ভ্রম উপলব্ধি করে,
সেদিন আর শত উদ্যমে
সতেজ পাবেনা আমায়,
এই নম্বর পৃথিবীতে।।

লেখক পরিচিতি

আকলিম হোসেন
আকলিম হোসেন
আকলিম হোসেনের জন্ম দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামে ৷ তিনি ৯০ দশকের দোহার নবাবগঞ্জের একজন নামকরা ফুটবলার। স্কুল জীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। স্কুল,কলেজ,ক্লাব ম্যাগাজিনে তিনি নিয়মিত লেখালেখি করতেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকে বাংলা বাজার আমীর প্রকাশনীতে নিয়মিত প্রেমের কবিতা লিখেছেন। ১৯৯৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগ থেকে মাস্টার্স শেষ করে নিজ ব্যবসা তাহসান প্রেস দেখাশোনা করেন। অবসরে তিনি গান গাইতে পছন্দ করেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা