শৈশব
শৈশব হোক খুশিতে ভরা
ভীতি- শঙ্কা মুক্ত,
উচ্ছ্বাসে থাকুক শিশুর জীবন
পূর্ণ আনন্দ- যুক্ত।
শিশুর হৃদয় পূর্ণতা পাক
মানবিক গুণে ভরা,
সমাজ থেকে পেতে সে শিক্ষা
সচেতন হয়ে সে কাজ করা।
ভুলগুলো যেন স্পর্শ না করে
ওদের কোমল মনে,
শিশুর মাঝেই তো বিচরণ করে
ঈশ্বর প্রতিক্ষণে।
পিতা মাতার কোনো বিরূপ কাজ
শিশুদের দেয় যে কষ্ট,
চলতি পথে সে ঘটনাগুলোই
ওদের জীবন করে বাঁধাগ্রস্থ।
ভবিষ্যত তো আজকেরই শিশু
সুন্দর হোক ওদের জীবন,
কোনো ভুলে যেন হয়না ক্ষতি
হতে হবে মোদের সচেতন।
আলোকিত শিশু, আলোকিত মন
জ্ঞানে হোক বিকশিত,
ভালবাসার বন্ধনে জীবনটা হোক
মানবিকতায় উদ্ভাসিত।


