মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পারিজাত দেবনাথের কবিতা

নববর্ষের আলোয়

নতুন ভোরে বাজে বাঁশি,
আলোয় ভরে নতুন আসি।
দূর আকাশে রঙের মেলা,
নতুন বছরে নতুন খেলা।

গাছে গাছে ফুটে ফুল,
প্লাবিত হোক নদী কুল ৷
মাঠে মাঠে সরিষার গন্ধ,
হিংসা বিদ্বেষ সব বন্ধ।

বছর শেষে বছর আসে,
উৎসব মেলে হৃদয় হাসে।
সবার জন্য সুখের আলো,
নতুন বছর কাটুক ভালো।

তাই তো, হাতে হাত ধরি,
নববর্ষে আসুক প্রণয় ভরি।
স্বপ্নে মেখে ভবিষ্যৎ গড়ি,
বাংলার মাটি শান্তি করি।

লেখক পরিচিতি

পারিজাত দেবনাথ
পারিজাত দেবনাথ
জন্ম মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়ায় ৷ সেখানেই বেড়ে ওঠা ৷ রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ৷ পড়তে ভালোবাসেন ৷ নিতান্ত শখ করেই লেখালেখি করেন ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা