প্রেয়সী
প্রেয়সী তুমি কার?
যামিনীর নাকি দিবার
রাতের হলে আমি?
অন্ধকারে তলিয়ে যাব,
ফেরাতে পারবেনা আর।
দিবসের হলে বর্তমান,
তলিয়ে যাব না আর
তোমারই রবো অনন্তকাল।
অধিকার শুধু দিবসের,
রাতের নয় কদাচিৎ
তবুও ভালো তুমিই
আছো দুইযুগ পর।
জানি,অহেতুক যাতনায়,
তিমিরাচ্ছন্ন অন্ধকারে
নিমজ্জিত হবো আমি
শুধু তোমা বিহনে।


