শনিবার, মে ১৬, ২০২৬

রীনা আক্তারের কবিতা

একলা হবো

এক বিকেলে একলা হবো ,
শাপলা ফোঁটা ঝিলের জলে
মাতাল হাওয়ায়, পালতোলা নায়
নিরুদ্দেশে হারিয়ে যাব ।
শাপলা ফুলের মালা গেঁথে
এক মালাতে দুজন রবো।

এক বিকেলে কিন্তু একলা হবো
ঝুম বৃষ্টির আবছা আলোয় ,
নিরব পথে , দুষ্টুমিতে
হাঁটবো দুজন এক ছাতা তে ।
অবশেষে বৃষ্টি বিলাস গায়ে মাখবো ।

কোনো এক ভোরে একলা হবো,
হাত ভরা শিউলি ফুলের
দুজন মিলে গন্ধ শুঁকবো ।
শিশির ভেঁজা ঘাসের ডগায়
আলতো করে পা ভেঁজাবো।

অমাবস্যার নিঝুম রাতে
আমরা দুজন একলা হবো,
তারার আলোয় হারিয়ে যাব,
সপ্তর্ষীদের নামের পাশে
আমাদের ও নাম লিখাবো ।
আমরা কিন্তু ভীষণ একলা হবো ৷

লেখক পরিচিতি

রীনা আক্তার
রীনা আক্তার
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বরুন্ডী গ্রামে কবির জন্ম। পেশাগত জীবনে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছোট বেলা থেকেই তার লেখালেখির প্রতি ভীষণ ঝোঁক ছিল। বিভিন্ন ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়। কবির প্রথম একক কাব্যগ্রন্থ "শুধু তোমার জন্য" যা ২০২২ সালের বই মেলায় প্রকাশিত হয়।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা